খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ১৬ টি ঘর পুড়ে ছাই,ক্ষতি ২০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৫:৩২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ১৬ টি ঘর পুড়ে ছাই,ক্ষতি ২০ লাখ টাকা

কামরুল ইসলাম দুলু  সীতাকুণ্ডে মধ্যে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য রাতে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসদরের নিজতালুক এলাকায় অবস্থিত মো. খোরশেদ আলমের ভাড়া ঘরের একটিতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা অল্পসময়েই চারিদিকে ছড়িয়ে পড়ে।

৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘রাত আনুমানিক সাড়ে ৩টায় ব্যবসায়ী খোরশেদ আলমের ভাড়া ঘরের কোন একটি থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করলেও ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের মালিকানাধীন কলোনীতে একটি ব্যাটারী চালিত অটো রিক্সার চার্জের গ্যারেজে ব্যাটারীতে চার্জ দেওয়ার সময় অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারী বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মূহূর্তে আগুন কলোনীতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশান অফিসার তাশারফ হোসেন বলেন, ‘‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে অল্প সময়েই আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ঐ বাড়ির রাস্তা খুব সরু হওয়ায় একটি ইউনিট কাছাকাছি গেলেও আরেকটিকে পথেই থেমে যেতে হয়। আমরা আধ ঘন্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু পুরোপুরি আগুন নেভাতে ২ ঘন্টা সময় লেগে যায়।’’ ঐ ভাড়াঘরগুলোতে থাকা একটি অটোরিক্সার গ্যারেজ থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এ ঘটনা ঘটে বলে তারা মনে করছেন।

এদিকে খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…