খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির উদ্ধোধন ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ
মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির উদ্ধোধন ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির শুভ উদ্ধোধন ও গুনিজন সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার  (২৮ নভেম্বর) দুপুরে কদমতলী রাহাত সেন্টার থেকে বর্ণাঢ্য র‌্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

র‌্যালিটি কদমতলী থেকে বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজিয়েট স্কুলে শেষ হয়। র‌্যালি থেকে বিভিন্ন অসহায় দুস্থদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

এরপরে বৃক্ষ রোপন, একাডেমী অনুশীলনের শুভ উদ্ধোধন,১২ জন বিশিষ্টজনকে মরোত্তর সংর্বধনা, ৫জন বিশিষ্টজন সংবর্ধিত, ১০ ফুটবল সংগঠকে সংবর্ধনা, চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক পত্রিকার ৬জন ক্রীড়া সাংবাদিকে সংবর্ধনা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠান একাডেমীর সভাপতি লায়ন এম এ মুছা বাবলু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন পরিচালনায় অনুষ্ঠিত হয়।

করোনাকালে মৃত্যুবরণ কারীদের জন্য এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমী প্রধান উপদেষ্টা আজিজু্র রহমান
উক্ত অনুষ্টানে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব দানুয়া মিয়া সওদাগর, আলতাজ বেগম বুবলী, মোহাম্মদ আলমগীর, ইকবাল হোসেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারর কাউন্সিলর মশিউল আলম স্বপন, সাহেলা আবেদীন, রোপা রোজারীন, একাডেমির উপদেষ্টা সদস্য আবদুর সোবহান, জহির মিয়া, মোহাম্মদ জাফর, আবদুল মতিন, মোহাম্মদ শাহজাহান, আবদুর রহিম, মোঃ কামাল, মনির হোসেন, মোঃজামাল, আবদুল আজিজ, আলাউদ্দিন ভূঁইয়া, মোঃমোশাররফ হোসেন লিটন, নূর জাহেদ বাবলু, ফারুক রানা, আরিফুর রহমান রানা, কামরুল পারভেজ জসি, রফিকুল ইসলাম মিঠু, আবদুল হামিদ নয়ন, রিজভী হাসান সানী, সাইফুর রহমান রানা, ওমর ফারুক, আরাফাত আমজাদী, মোহাম্মদ আলোউদ্দীন, আবদুল হামিদ জনি, আমিনুল ইসলাম আজাদ, ইসমাইল, সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, নুরুউদ্দিন, মোঃ লোকমান, এয়ার মাহমুদ মিন্টু, ইরফান হোসেন সজিব, আবদুল মালেক, মিনহাজ মাসুম, মাকসুদ, আরিফুল ইসলাম মারুফ, মোঃ রুবেল, মোহাম্মদ ইমন, আরমান হোসেন ইমন, মোঃ শহিদ, ইয়াসিন, আকাশ, সিরাম, আলামিন,
হৃদয় হোসেন মান্না সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আজিজুর রহমান ফুটবল খেলাকে হৃদের ধারন করে বলেন, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও মাদারবাডী শোভনীয়া ফুটবল একাডেমীর আগামী দুই বছরের যাবতীয় কর্মকান্ডের ব্যয় ভার বহন করবেন এবং সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…