সীতাকুণ্ডে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন
সীতাকুণ্ড প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন করেছে সীতাকুণ্ড উপজেলা যুবলীগ।
শুক্রবার(৪ ডিসেম্বর) বিকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা হয়। সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিমের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস.এম আল নোমান, বাশবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অথিতি ও বিশেষ অথিতিবৃন্দ কেক কেটে জন্মদিন উৎযাপন করেন।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন