বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ডে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসদর প্রদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পিসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তরা।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন