খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ
বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের দুইটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ ইউনিয়ন আ.লীগের ব্যানারে আলাদা আলাদা র‍্যালি ও সভার আয়োজন করে।

মঙ্গলবার সকালে একটি পক্ষের নেতৃত্ব সাংসদ পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন আর অন্যটির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আজম জসিম। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে চেয়ারম্যান নাজিম উদ্দিনের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত।

র‍্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।

এতে বক্তব্য রাখেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস, আওয়ামীলীগ নেতা আব্দুল শুক্কুর, আব্দুল হাদী, ইউপি সদস্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন, নিজাম উদ্দিন, আলমগীর হোসেন মাসুম,অহিদুল আলম, মোঃ মাঈন উদ্দিন, আ ন ম মাসুদ মেম্বার, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিজয় সরণি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, এছাড়া ছাত্রলীগের অর্থায়নে ২শত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অপরদিকে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম এর নেতৃত্বে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

বিশেষ হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা নুরুল ইসলাম, শামসুল আল,আবদুস সালাম, এস এম ইউসুপ, মোহাম্মদ হোসেন, সাব্বির আহমদ মেম্বার,শামীম ইউসুপ,আবুল কালাম,মোঃ আলী কন্টাক্ট্রর জানে আলম। মহিলা নেত্রী দেলোয়ারা বেগম বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় এস এম মামুন বলেন, কোন বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হয়ে আ’লীগকে পরিচালিত করা যাবে না। অচিরেই জামায়াত, বিএনপিসহ অন্যদল থেকে আগত হাইব্রিডদের চিহ্নিত করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…