খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাছ, মাংস ও সবজিতে স্বস্থি, বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
চট্টগ্রামে মাছ, মাংস ও সবজিতে স্বস্থি, বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি-মাছ ও মাংসের দাম। তবে কিছুটা দাম কমার পরে সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে আলু ও পেঁয়াজের দাম।

শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চকবাজার, রিয়াজউদ্দিন ও কাজীর দেউড়ী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা কমেছে।

সবজির মধ্যে নতুন আলু ৫৫-৬০ টাকা, পুরনো আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও পুরনো আলু ৩৫ থেকে ৩৮ টাকা এবং নতুন আলু ৫০ টাকার মধ্যে কেজিপ্রতি কিনতে পেরেছে ক্রেতারা।

এদিন ফুলকপি ২৮-৩২ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, মুলা ২৮-৩০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, শিম ৫৫-৬৫ টাকা, শসা ৪০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা, গাজর ৬৫ টাকা, কাঁচা পেপে ৩০ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, শিমের বিচি ১৮০-২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে শীতকালীন সবজির পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহও বেড়েছে। ফলে গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামে মাছের বাজারেও দাম কেজিপ্রতি ৫-১০ টাকা কমেছে।

বাজারে প্রতি কেজি রুই মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ৫ টাকা কেজিতে কমে এখন (আকারভেদে) ২৩৫ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৬৫ থেকে ২৩০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৫০ টাকা, ইলিশ প্রতি কেজি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা, কাতল ১৮০ থেকে ২৮০ টাকা, পোয়া মাছ ২৫০ থেকে ৩২০ টাকা, পাবদা মাছ ৩৫০, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ফার্মের কৈ মাছ ১৪০ থেকে ১৮০ টাকা, মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। বাজারগুলোতে শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে ১২০ টাকা দরে। তাছাড়া ১৯০-২০০ টাকা কেজি দরে সোনালী মুরগী এবং দেশি মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে।

৯০-৯৫ টাকায় এক ডজন ফার্মের মুরগীর ডিম বিক্রি হচ্ছে শুক্রবারের বাজারে। গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

দাম বেড়েছে নতুন আলু ও পেয়াজের। কেজিতে ১০ টাকা বেড়ে নতুন আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, পুরানো দেশি পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ চাল ৫০ থেকে ৫৪ টাকা, পায়জাম ৪৮ থেকে ৫২ টাকা, মিনিকেট প্রকারভেদে ৫৮ থেকে ৬০ টাকা, নাজিরাইশ ৬০ থেকে ৬২ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ৯৫ টাকা, খোলা ভোজ্যতেল লিটার বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…