অধ্যাপক দীন মোহাম্মদ নিউরোসায়েন্সের পরিচালক পদে আরও ৩ বছর থাকছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৩:০৩ বিকাল
অধ্যাপক দীন মোহাম্মদ নিউরোসায়েন্সের পরিচালক পদে আরও ৩ বছর থাকছেন

জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আরও তিন বছর একই দায়িত্বে রাখছে সরকার।

তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্বে আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ দীন মোহাম্মদ।

তিনি ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন।

২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।

Feb2
Feb2