খুঁজুন
, ,

পটিয়ায় অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্ধার হয়নি ১১ মাসেও,সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী-সন্তানরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 2 January, 2021, 12:02 am
পটিয়ায় অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্ধার হয়নি ১১ মাসেও,সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়লেন স্ত্রী-সন্তানরা

পটিয়া উপজেলার হাইদদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণ করে এক দল দুর্বৃত্ত গত বছরের ১২ ফেব্রুয়ারি। অপহরণের পরে রাতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে নির্দিষ্টস্থানে গেলেও অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করলে তারা আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেয়। এরপরও তাকে পুলিশ উদ্ধার করতে পারেনি গত ১১ মাসেও।

শুক্রবার (১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন অপহ্নত মোসলেমের স্ত্রী ফরিদা আক্তার।

তিনি বলেন, দুই পুত্র সন্তান নিয়ে স্বামীর সন্ধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। বরং পুলিশ প্রশাসন আশস্ত করার চেয়ে ধমক দিচ্ছে।

অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্দিন (৪৫)চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রাম বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসলেমের ছোট ভাই নাঈমুর রহমান বলেন, পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও এটিআর এগ্রো ফার্মের পাশ থেকে আলমগীর আলম নামের একব্যক্তি লাকড়ি ক্রয় করে কয়েক দিন ধরে শ্রমিক দিয়ে পিকআপ ভর্তি করে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি ৯টায় শ্রমিকরা লাকড়ি আনতে গেলে গাড়ি চালক মোসলেম উদ্দিনকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।

তিনি জানান, পরে তাকে উদ্ধারের জন্য পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু(৩৫), মো. মুছাকে (২৭), মোহাম্মদ নয়ন (৩২), আব্দুর রহিম ও মোহাম্মদ আজিম নামের পাঁচজনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন সময় আদালতে অপহরণের কথা স্বীকার করে ১৬৪ দেয়।

নাঈমুর রহমান দাবি করেছেন, আসামিদের স্বীকারোক্তিতে আব্দুর শুক্কুর ও শাহাব উদ্দিন প্রকাশ মিয়ার নাম আসলেও তারা প্রভাবশী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না।

পটিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের অসযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, মোসলেমকে উদ্ধারের বিষয়ে জানতে থানায় গেলে ওসি তেলে বেগুনে জ্বলে উঠেন। তিনি হুমকি দিয়ে থানা থেকে আমাদের তাড়িয়ে দেন।

অপহৃতের স্ত্রী ফরিদা আক্তার বলেন, ছোট ছোট দুটি সন্তান তাদের পিতার আসার পথ চেয়ে থাকে। সংসারের একমাত্র উপর্যক্রম মানুষটিকে অপহরণের পর প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব, অসহায়।

তিনি, তার স্বামীর অপহরণের মামলাটি পটিয়া থানা থেকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।