খুঁজুন
, ,

সলিমপুরে সাক্ষর জাল করে টাকা আত্মসাতের প্রতিবাদে এক ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 12 January, 2021, 6:27 pm
সলিমপুরে সাক্ষর জাল করে টাকা আত্মসাতের প্রতিবাদে এক ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি : তিন বোনের স্বাক্ষর জাল করে পিতার পেনশনের টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধা মরহুম বাদশা মিয়ার তিন কন্যা।

আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস.রহমান হলে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধা মরহুম বাদশা মিয়ার ছোট মেয়ে শাহিনুর আক্তার বলেন, আমার মা নুর জাহান বেগম এম এল এস এস হিসাবে বিউবো পাহাড়তলী দপ্তরে চাকুরী করতেন। গত বছরের ২৫ এপ্রিল কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নুর জাহানের সন্তান হিসেবে আমরা তিন বোন ও এক ভাই। আমাদের মায়ের মৃত্যুর কিছুদিন পর জানতে পারি আমাদের ভাই মোঃ নজরুল ইসলাম তিন বোনের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে মায়ের ১৮ মাসের বেতন ও পেনশনের টাকা আত্মসাৎ করে। আমাদের ভাই নজরুল একজন প্রতারক। সে আমাদের পিতা বাদশা মিয়া ও আমাদের মা নুর জাহান বেগমের নমিনির একমাত্র সন্তান দাবী করে আমাদের তিন বোনের পাওনা হক থেকে বঞ্চিত করে। আমাদের অজান্তে সাক্ষর জাল করে একক নমিনি দেখিয়ে বিদ্যুৎ অফিস থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করে। নজরুলের প্রতারণার কারণে আমরা তিন বোন মুক্তিযুদ্ধার সন্তান হয়েও কোন ধরণের সুবিধা পাচ্ছি না। আমরা এসবের প্রতিবাদ করায় সে প্রতিনিয়ত আমাদেরকে মোবাইল ফোনে হুমকি ধমকি দিচ্ছে। আমরা তিন বোন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর নাহার বেগম, নুর বানু বেগম, শাহিনুর আকতার, চট্টগ্রাম মুক্তিযুদ্ধা মঞ্চের সভাপতি সালমান দীপ্ত, সাধারণ সম্পাদক শেখ ফজলুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পিনাক ভৌমিক, নুর নাহার বেগমের স্বামী মোঃ শহীদ ও শাহিনুর আক্তারের স্বামী মোঃ মাসুদ।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।