খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মোংলা বন্দরে যোগদানের আগে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক ছিলেন। তারও আগে, তিনি চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার) ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়ার এডমিরাল এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশন প্রাপ্ত হন। চাকরি জীবনে তিনি বিভিন্ন সময়ে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) ১৯৮৪ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৭ সালের ২৪ জুলাই কমিশনপ্রাপ্ত হন। মিরপুরে জাতীয় ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিজ ডিফেন্সে স্নাতকোত্তর এবং স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এম শাহজাহান ‘পোর্ট অফ শিপিং এবং শিপিংয়ের বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ’ বিষয়ক থিসিস নিয়ে গবেষণা করেন। তার কর্মজীবনে দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার কোর্স করেন ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ড দিয়েছিলেন।

তিনি নৌ সদর দফতরে ডিরেক্টর ব্লু ইকোনমি, ডেপুটি ড্রাফটিং কমান্ডার, স্টাফ অফিসার (নৌ নিয়োগ) -১ এবং নৌ সদর দফতরে বিভিন্ন অধিদফতরে কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ডেপুটেশন ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে ব্লু ইকোনমি সেলের সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোস্টগার্ড সদর দফতরে বঙ্গদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

জাতিসংঘ মিশনের অধীনে সামরিক পর্যবেক্ষক দলের টিম লিডার এবং হাইতিতে জাতিসংঘ মিশনে ব্যানসন -২ এ জাতিসংঘের শান্তিরক্ষী কর্মকর্তা হিসাবে কাজ করেছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…