খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চসিক প্রশাসকের নির্দেশে নগরীর নয় স্পটে সড়ক মেরামত শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ
চসিক প্রশাসকের নির্দেশে নগরীর নয় স্পটে সড়ক মেরামত শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ণ নয়টি স্পটে খানাখন্দ ভরাট করে যানচলাচল নির্বিগ্ন করতে পেচওয়াকের মাধ্যমে সড়ক মেরামত কাজ শুরু করা হয়েছে।

আজ সোমবার সকালে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এই কাজ শুরু করে।

যে সকল সড়ক ও স্পটে পেচওয়াক করা হচ্ছে সেগুলো হলো: এনায়েত বাজার মোড়, ফকিরহাট, চট্টেশ্বরী রোড, মেরিনার্স রোড, মুরাদপুর জানে আলম রোড, চান্দগাঁও ফরিদের পাড়া, হালিশহর লোহারপুল, পাহাড়তলী বাঁচা মিয়া রোড ও উত্তর কাট্টলী নাজির বাড়ি সড়ক।

এসব সড়ক চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার ক্রমাগত উন্নয়ন কর্মকান্ডের কারণে খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলে দুর্ভোগের পাশাপাশি ধুলোবালির কারণে শীতজনিত বিভিন্ন রোগবালায় দেখা দিচ্ছে। তাই নাগরিক জীবনের দুর্ভোগ কমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নগরীর সবগুলো সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন।

তিনি করোনায় আক্রান্ত হয়েও কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তদারক করছেন। চসিক প্রশাসকের নির্দেশনার আলোকে নিয়মিত নগরীর বিভিন্ন খাল পরিস্কারের পাশাপাশি সংযোগ লাইন প্রতিস্থাপনে ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার কাটা সড়ক পেচওয়াক ও মেরামত করা হচ্ছে।

সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে প্রশাসকের নির্দেশে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর পেচওয়াকের কাজ ধারাবাহিক তালিকা অনুযায়ী চলমান থাকবে। প্রশাসক মেরামত করা সড়ক যাতে আবারো কাটতে না হয়, সে ব্যাপারে সকল সেবা সংস্থার সহযোগিতা চেয়েছেন বলে চসিকের প্রকৌশল বিভাগ জানান। পেচওয়াকের কাজ তদারককালে চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব উপস্থিত ছিলেন।

সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে প্রশাসকের শোক

স্বৈরাচার বিরোধীসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে লড়াকু সাবেক ছাত্রনেতা ও ৩১নং আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

এক শোক বার্তায় তিনি বলেন ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে সাবেক ছাত্রলীগ নেতা তারেক সোলেমান যে ভূমিকা রেখেছেন, তা দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তারেক সোলেমান শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না। ছিলেন দক্ষ সংগঠকও। তার হাতে গড়ে উঠে শিশু কিশোরদের সংগঠন খেলাঘর। এরকম একজন প্রগতিশীল রাজনৈতিক কর্মীর অকাল প্রয়াণ দেশের গণতান্ত্রিক রাজনীতির বিকাশে অপূরনীয় ক্ষতি। যা সহজে পূরণ হবার নয়। প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…