সাংসদ দিদার আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় তাঁতীলীগের অভিনন্দন
সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সাংসদ দিদারের বাসভবনে শুভেচ্ছা বিনিময়েকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের আহবায়ক ফয়েজ আহমেদ বাদল, যুগ্ম আহবায়ক সেলিম খান মেম্বার, মোঃ সোলাইমান, সদস্য সচিব লায়ন রুপক কান্তি দেব অপু, সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউছুপ আলী লিটন, যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, আশরাফউজুমান রণি,পারভেজ বাবু,জিয়া উদ্দিন,আবু বক্কর,মোং হারেস,মোং নাজিম উদ্দিন,মোং হেলাল,মোং ওসমান,ইব্রাহিম আলী তুহিন,আজাদ হোসেন, আকতার হোসেন,মোং আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ জেবল হোসেন জেবু,সাইদুল হাসান টিপু প্রমুখ।
এসময় এমপি দিদারুল আলম জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলে শেখ হাসিনার কোন ভয় নাই। তাঁতীলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করেন।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন