চট্টগ্রামের সানমার ভ্যালেন্সিয়া’র ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সার্সন রোড এলাকার ‘সানমার ভ্যালেন্সিয়া’র নামক সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
৩ নভেম্বর রবিবার সকাল ১০টার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহকর্মীর নাম লাকী আক্তার (৩৫)। সে ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন এবং নগরীর হালিশহর থানার ঈদগাঁ বৌ বাজার এলাকায় থাকেন বলে পুলিশ জানায়।
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন।
ওই বাসার সদস্যদের বরাতে মোহসিন বলেন, সকালে বাসার একটি কার্পেট নিয়ে রোধে শুকানোর জন্য গৃহকর্মী লাকী ভবনের ছাদে উঠেছিলো। এসময় অসাবধানতাবশত ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙ্গে নিচে পড়ে যায় লাকী।
পরে স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। দুর্ঘটনার বিভিন্ন আলামত দেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন