খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি: সেতুুুমন্ত্রী 

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি: সেতুুুমন্ত্রী 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ফেনী ও নোয়াখালীর তুলনায় লক্ষ্মীপুরে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সড়ক বিভাগধীন ৩ টি প্রকল্পের কাজ সম্পন্ন হলে লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে’ বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তিনটি প্রকল্প নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন-‘দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ নমিনেশন বাণিজ্য বা কোন ধরনের অপকর্ম করে তার বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫০টি উন্নয়নের সুনাম নষ্ট হয় একজন দলীয় লোকের খারাপ আচরণে। দলের সুনাম নষ্ট হয় এমনকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না। তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

ওবায়দুল কাদের এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর হস্তে অপরাধীদের দমন করতে বলেন।

লক্ষ্মীপুর পৌরসভার বাজার রোড প্রশস্তকরণ, চন্দ্রগঞ্জ থানার মান্দারী দিঘলি রোডের মান্দারী সেতু, দিঘলি সেতু, মন্ডলতলি সেতু ও আন্তঃজেলা বাস টার্মিনাল হতে ভোলা-বরিশাল সড়ক প্রশস্তকরণ কাজ সড়ক ও জনপথ অধিদপ্তর কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উদ্বোধন করা হয়।

নির্বাহী প্রকৌশলী সুব্রত দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি, সড়ক ও জনপথ বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবীর প্রমুখ।

বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট-৫১৮ কোটি টাকা। সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন-‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, উন্নয়ন টেকসই করতে হবে। ছয় মাস পর কাজ নষ্ট হয়ে যায় এমন উন্নয়ন করার চেয়ে না করাই ভালো। আপনারা কাজের মান ভালো করার দিকে নজর রাখবেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনী বক্তব্যে চৌমুহনী থেকে রায়পুর সড়ক ফোর লেন করার বিষয়ে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তরের সচিবকে নির্দেশনা দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…