খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচ্ছন্নতা কাজে নেমে পড়লেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ
পরিচ্ছন্নতা কাজে নেমে পড়লেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম

আজ শুক্রবার সকালে নিজ উদ্যোগে নগরীর বহরদার হাট, চান্দগাঁও থানা ও খাজা রোড এলাকায় নির্বাচনী পোষ্টার অপসারন কাজে নেমে পড়লেন চট্টগ্রাম সিটি কর্পোশেনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। গত দিনের মত অসংখ্য নেতাকর্মী আজ সকালেও রেজাউল করিম চৌধুরীর বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানাতে এলে তিনি তাদেরকে নিয়ে আশপাশের এলাকায় নির্বাচন উপলক্ষে লাগানো পোষ্টারগুলো অপসারন ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেন এবং বাঁশের কঞ্চি হাতে মাথার উপর থেকে পোষ্টার নামিয়ে অপসারন কাজের শুরু করেন।

এরপর উপস্থিত নেতাকর্মীরা তাঁর সাথে কাজে হাত দিলে মূহূর্তেই পোষ্টার শূন্য হয় এলাকা।

পোষ্টার অপসারন কাজের উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সামনে রাখা বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, নাগরিক দায়িত্ব বোধ থেকেই আমি এ কাজ করেছি। আমার শহর আমার অহংকার এ ভাবনা মাথায় রেখে নগরীর সকল নাগরিকের উচিৎ নিজের শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ভূমিকা রাখা। নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করতে গিয়ে প্রচারণার স্বাথে আমরাই এ পোষ্টারগুলো লাগিয়েছি। পোষ্টারের মাধ্যমে মানুষের ভোট ও দোয়া প্রার্থনা করেছি। এখন নগরীর সৌন্দর্য ও নগরীর মানুষের স্বার্থেই আমাদের উচিৎ নিজেদের উদ্যোগে নেতাকর্মী সমর্থকদের নিয়ে এ পোষ্টারগুলো নামিয়ে ফেলা। এসময় তিনি পোষ্টার গুলো ছিঁড়ে যত্রতত্র না ফেলার জন্যও অনুরোধ জানান।

তিনি আরো বলেন, দুদিনের মধ্যে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। পোষ্টারের কারণে যানবাহন চলাচলে সৃষ্ট বাধা অপসারন করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ উদ্যোগ নিয়ে নামিয়ে ফেলা নির্বাচনী পোষ্টার ও ব্যানার যথাযথ স্থানে অপসারনে বিশেষ উদ্যোগী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১৭,১৮,১৯ এর নব নির্বাচিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহবায়ক এড. আইয়ুব খান, ৭নং যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাক এম. এ আজিজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…