খুঁজুন
, ,

নতুন ধারার সূচনায় চট্টগ্রাম হ‌বে স্ব‌প্নের মহানগর:রেজাউল ক‌রিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 31 January, 2021, 5:46 pm
নতুন ধারার সূচনায় চট্টগ্রাম হ‌বে স্ব‌প্নের মহানগর:রেজাউল ক‌রিম

৩৭দফা ইশ‌তেহার বাস্তবায়‌নে কর্মসূচী নির্ধার‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রা‌মের সাংবা‌দিক‌দের সা‌থে মত বি‌নিময় ক‌রে‌ছেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নব নির্বা‌চিত মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম রেজাউল ক‌রিম চৌধুরী।

আজ র‌বিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত এ মত বি‌নিময় সভায় শিক্ষা উপ মন্ত্রী ব‌্যা‌রিষ্টার ম‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল, মহানগর আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন বাবুল,কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, নবনির্বাচিত কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেসক্লা‌বের সভাপ‌তি সভাপ‌তি আলী আব্বাসের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলা‌মের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন ক্লা‌বেরসাবেক সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এ ছাড়াও সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ, মোস্তাক আহমেদ, শামশুল হক হায়দারী, নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেমুল হক, শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের, দেবদুলাল ভৌমিক প্রমুখ এ সময় সভায় উপ‌স্থিত ছি‌লেন।

মত বি‌নিময়কা‌লে রেজাউল ক‌রিম চৌধুরী ইশ‌তেহা‌রের নানা দিক নি‌য়ে আ‌লোচনা ক‌রেন এবং বাস্তবায়‌নে সক‌লের মতামত, পরামর্শ ও সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

তি‌নি ব‌লেন, চট্টগ্রাম নগরীর সমস‌্যা বল‌তে যে বিষয় গু‌লো আ‌গে চ‌লে আ‌সে তা হল, জলাবদ্ধতা, যানজট, সন্ত্রাস, মাদক, দখল, দুষন, ক্রীড়া ও বি‌নোদ‌নের সু‌যো‌গের স্বল্পতা, মশ‌কের উপদ্রব, স্বয়ং সম্পূর্ণ ও পর্যাপ্ত স্বাস্থ‌্য সেবা কে‌ন্দ্রের স্বল্পতা ইত‌্যা‌দি।

এ সকল সমস‌্যার ৬০ভা‌গেরও বেশী সমাধান কেবল নাগ‌রিক স‌চেতনতার মাধ‌্যমেই হ‌তে পা‌রে। আর, এক‌টি স‌চেতন নাগ‌রিক সমাজ গঠ‌নে সাংবা‌দিক‌দের লেখনী সব‌চে‌য়ে বেশী গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌তে পা‌রে। নাগ‌রিক স‌চেতনতা, প্রা‌তিষ্ঠা‌নিক উ‌দ্যোগ এবং উ‌দ্যোগ বাস্তবায়‌নে সমম্বয়, সাহস, উদ‌্যম, আন্ত‌রিকতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা যুক্ত হ‌লে যে কোন সমস‌্যা‌কে সহ‌জেই দুর করা সম্ভব।

প্রকট সমস‌্যাগু‌লো দুরীকর‌ণে সম্ভাবনা দিক তু‌লে ধর‌তে গি‌য়ে তি‌নি বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার চট্টগ্রা‌মের প্রতি আন্ত‌রিকতা ও স্বল্প, মধ‌্যম, দীর্ঘ মেয়া‌দে গৃ‌হিত প‌রিকল্পনার কথা তু‌লে ধ‌রেন এবং চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থে‌কে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

তি‌নি ব‌লেন, জলাবদ্ধতা নিরস‌নে চট্টগ্রা‌মে প্রায় ১০হাজার কো‌টি টাকার প্রক‌ল্পের কাজ নানা পর্যা‌য়ে চলমান র‌য়ে‌ছে। উপযুক্ততা বি‌বেচনায় প্রকল্পগু‌লো সি‌ডিএ, পা‌নি উন্নয়ন বোর্ড ও সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মাধ‌্যমে বাস্তবায়‌নের দা‌য়িত্ব বন্টন ক‌রে‌ছেন উন্নয়‌নের নেত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা। এ সমস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়‌নে যে সকল বাধা র‌য়ে‌ছে সেগু‌লো দ্রুত অপসার‌নে সি‌টি ক‌র্পো‌রেশন তার আওতায় থে‌কে অগ্রা‌ধিকার দি‌য়ে কাজ কর‌বে।

বেদখল হ‌য়ে যাওয়া খা‌লের অংশ উদ্ধার কর‌তে ক‌ঠোর প্রশাস‌নিক ব‌্যবস্থায় যাওয়ার কথা উ‌ল্লেখ ক‌রে রেজাউল ক‌রিম ব‌লেন, দখলদার যতই প্রভাবশালী হোক ক‌ঠোর হা‌তে দমন করা হ‌বে। সাংবা‌দিক ভাই‌দের এ কা‌জে আমার পা‌শে চাই।
যানজট নিরস‌নে ফ্লাই ওভার নির্মা‌নের সুফল এখন মানুষ পা‌চ্ছে এ‌টি অস্বীকার করা যা‌বেনা মন্তব‌্য ক‌রে তি‌নি ব‌লেন চলমান এ‌লি‌ভে‌টেড এক্স‌প্রেস ও‌য়ের কাজ শেষ হ‌লে যানজট আ‌রো ক‌মে আস‌বে। এ ছাড়া দু‌রের যাত্রী‌দের জন‌্য মে‌ট্রো রেল সা‌র্ভিস করা যায় কিনা বি‌শেষজ্ঞ মতামত নি‌য়ে পদ‌ক্ষেপ নেয়া হ‌বে।

চলমান উন্নয়ন কর্মকা‌ন্ডের কার‌ণেও যানজট বিড়ম্বনা সৃ‌ষ্টি হয় উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, চলমান উন্নয়ন কাজ‌কে আ‌রো দ্রুত সম‌য়ে সম্পন্ন করা হ‌বে। আর একই কাজ বার বার ও সারা বছর ধরে যা‌তে কর‌তে না হয় সে ব‌্যাপা‌রে সকল সেবা সংস্থা‌কে এক ছাতায় আন‌তে কাজ কর‌বে ক‌র্পো‌রেশন।

প‌রি‌বেশ ও শহ‌রের স্বাভা‌বিক সৌন্দর্য রক্ষার ক্ষে‌ত্রে ক‌ঠোর প্রশাস‌নিক অবস্থান থাক‌বে উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন পাহাড়, নদী, সমুদ্র সমম্ব‌য়ে গ‌ঠিত চট্টগ্রাম প্রকৃ‌তির অপার দান। এ দানকে ধ্বংস কর‌লে প্রজ‌ন্মের কা‌ছে আমরা দায়ী হ‌য়ে যাব। সকল‌কে স‌চেতনতার প‌রিচয় ‌দি‌য়ে প্রাকৃ‌তিক প‌রি‌বেশ বজায় রে‌খে, প্রকৃ‌তির সা‌থে সামঞ্জস‌্য রে‌খে উন্নয়ন কাজ কর‌তে হবে।

কি‌শোর তরুন তরুনীরা যা‌তে বিপ‌থে না যায়, যা‌তে সুস্থ মান‌সিকতার বিকাশ হয় তার জন‌্য যথাসম্ভব ক্রীড়া ও সুস্থ সাংস্কৃ‌তি চর্চার ক্ষে‌ত্রের পাশাপা‌শি বি‌নোদনের সু‌যোগ তৈরী করা হ‌বে। আর সন্ত্রাস, মাদক, দুর্ণী‌তি, দখলবা‌জি, চাঁদাবা‌জি, রাহাজা‌নির বিরু‌দ্ধে প্রতি‌রোধ গড়‌তে স‌র্বোচ্চ ক‌ঠোরতা নি‌য়ে জনগ‌ণের নির্বা‌চিত প্রতি‌নি‌ধি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌য়ে নেতৃত্ব দেয়ার কথাও জোর দি‌য়ে ব‌লেন তি‌নি।

সং‌ক্ষিপ্ত আকা‌রে মোগল আমল থে‌কে ব্রিটিশ বি‌রোধী আ‌ন্দোলন এবং মহান মু‌ক্তি সংগ্রাম ও স্বাধীনতার যু‌দ্ধে চট্টগ্রা‌মের বীরত্বপূর্ণ ই‌তিহা‌সের দিক তু‌লে ধ‌রে প্রজ‌ন্মের এসব স্মৃ‌তি চিহ্ন উদ্ধার ও রক্ষনা‌বেক্ষ‌নের উপর গুরুত্ব দি‌য়ে সাংবা‌দিক ও গ‌বেষক‌দের সহ‌যো‌গিতার হাত প্রসা‌রিত করার আহ্বান জানান সহ‌যোগীতা চান রেজাউল।

শে‌ষে এক কথায় তি‌নি ব‌লেন, সকল শ্রেণী পেশার মানুষ, সংস্থা, প্রতিষ্ঠান‌কে নি‌য়ে সম‌ম্বিত উপা‌য়ে এক‌টি নতুন ধারা রচনা কর‌তে চাই উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, চট্টগ্রাম মহানগর হ‌বে স্ব‌প্নের বা‌ণি‌জ্যিক ও পর্যটন মহানগরী।

Feb2
Feb2

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।

ইভিনিং মার্কেটের মাধ্যমে হকার সমস্যার সমাধান করা হবে: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:40 pm
ইভিনিং মার্কেটের মাধ্যমে হকার সমস্যার সমাধান করা হবে: মেয়র

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়র বলেন, নগরীর ফুটপাত ও সড়ক দখল করে হকার ব্যবসা পরিচালনার কারণে সাধারণ নাগরিকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা জরুরি। একই সঙ্গে হকারদের জীবিকা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। এ কারণে শুধু উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, হকারদের জন্য পরিকল্পিতভাবে ইভিনিং মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থানে হকাররা যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন হকারদের জীবিকার সুযোগ অব্যাহত থাকবে, অন্যদিকে নগরীর ফুটপাত ও সড়কে নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে একটি শৃঙ্খলিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা বা কার্যক্রম অনুমোদন করা হবে না। তবে হকারদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নগরীর ফুটপাত ও সড়ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চসিক ধারাবাহিকভাবে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। একদিকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে, অন্যদিকে উচ্ছেদ করা জায়গা যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

মেয়র আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীদেরও আইন মেনে ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান জানান তিনি।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান মেয়র।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ম্যাজিস্ট্রেটবৃন্দ।