মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:৫৭ দুপুর
মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। 

সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান খোকন ও সম্পাদক সাবিহা মাহফুজ নীলার সাক্ষরিত সাংগঠনিক প্যাডে এ কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।

এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দ্বীপ দে বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুদ্দিন মাহমুদ পলাশের নাম ঘোষণা করা হয়।

একই সাথে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

২৪ ঘণ্টা/আর এস

Feb2
Feb2