খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হো‌টেল জামান’স‌,সাদিয়া কিচেনসহ ৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ১০:১২ অপরাহ্ণ
হো‌টেল জামান’স‌,সাদিয়া কিচেনসহ ৯ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

অননু‌মো‌দিত রং, হাই‌ড্রোজ, নকল চে‌রি, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, উৎপাদন, মেয়াদ বিহীন আইস‌ক্রিম, বা‌সি খাবার, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ বিক্রি এবং মেয়াদ বিহীন ব্রেড ব্যবহার ক‌রে বার্গার তৈ‌রি করাসহ নানা অপরাধে ৯ প্রতিষ্ঠানকে এক লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৩ নভেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ডবলমু‌রিং, খুল‌শি, চকবাজার, চান্দগাঁও, বায়ে‌জিদ ও পাঁচলাইশ থানার বি‌ভিন্ন এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয়। ‌

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক শা‌হিদা ফা‌তেমা চৌধুরী, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান পৃথক অ‌ভিযানগুলোর নেতৃত্ব দেন। অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ডবলমু‌রিং থানার আগ্রাবাদ এলাকার হো‌টেল জামান’স‌কে উৎপাদন, মেয়াদ উ‌ল্লেখ বিহীন দই বিক্রি, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ, ফ্রি‌জে খোলা অবস্থায় বা‌সি খাবার সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে বা‌সি খাবার ধ্বংস করা হয়।

একই এলাকায় উৎপাদন, মেয়াদ বিহীন ব্রেড ব্যবহার ক‌রে বার্গার তৈ‌রি করায় সাদিয়া’স কিচেনকে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে মানসম্মত উপকরণ ব্যবহার কর‌তে অনু‌রোধ করা হয়।

পেঁয়াজসহ নিত্যপ‌ণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খাজা স্টোরকে ৫ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় রোকেয়া ফা‌র্মে‌সি‌কে ৬ হাজার টাকা জরিমানা ক‌রে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।

এদিকে অননুমোদিত কৃত্রিম রঙ, উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন আইসক্রিম বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় নগরীর ২নং গেইট মসজিদ গলিতে অবস্থিত জে এস স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে চকবাজারের আল মদিনা স্টোরকে ১৫ হাজার টাকা, তালুকদার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চিটাগং বেকা‌রি‌কে অপ‌রিচ্ছন্ন প‌রি‌বে‌শে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে চকবাজা‌রে পেঁয়া‌জের বাজার তদার‌কি করা হয়।

বহাদ্দারহাট বাজা‌রে মসলার দোকান সমূ‌হের বাটখারা পরীক্ষা করা হয়, হযরত মামুন খ‌লিফা স্টোর‌কে মেয়াদ বিহীন পণ্য বিক্র‌য়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা ক‌রে সতর্ক করা হ‌য়ে‌ছে।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে তিনি জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…