মারাত্মক ট্যাকেলে পা ভেঙে দুই টুকরো হয়ে গেলো আন্দ্রে গোমেজের
ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দিয়েছে গতকালের টটেনহ্যাম-এভারটন ম্যাচ। কোরিয়ান তারকা সনের ট্যাকেলে পা ভেঙ্গে দুই টুকরো হয়ে গেছে পর্তুগীজ তারকা আন্দ্রে গোমেজের। ইনজুরির মাত্রা এতটাই ভয়ঙ্কর যে ধারণা করা হচ্ছে আর হয়তো মাঠেই ফেরা হবে না এভারটনের এই ২৬ বছর বয়সী তারকার।
দক্ষিণ কোরিয়ার সনের কড়া ট্যাকেলে মাঠেই যন্ত্রনায় কাতরাতে থাকেন গোমেজ। ম্যাচ পরিচালনাকারী রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে সনকে লাল কার্ড দেখান।
নিজের ট্যাকেলের বীভৎসতা বুঝতে পেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েন সন। পরে কাঁদতে কাদঁতেই মাঠ ছাড়েন তিনি।
এদিকে মাঠেই বোঝা যায় ইনজুরিটা অনেক খারাপ কিছুই করে দেবে গোমেজের ক্যারিয়ারে। সেই ধারনায় সঠিক হতে যাচ্ছে, মেডিকেল রিপোর্টে দেখা গেছে পুরো পা টায় একেবারে ভেঙে গেছে গোমেজের। আর হয়তো কখনোই মাঠে ফেরা হবে না তার।
২০১৬-১৯ মৌসুম পযর্ন্ত বার্সেলোনায় ছিলেন গোমেজ। তারমধ্যে ২০১৮-১৯ তিনি ধারে যোগ দেন এভারটনে। চলতি মৌসুমে গুডিসন পার্কে থাকার পাকাপোক্ত চুক্তি করেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতে ২৯ ম্যাচও খেলেছেন গোমেজ। পর্তুগিজদের অন্যতম সম্ভাবনাময় তারকা ছিলেন তিনি।
দেখুন সেই মুহূর্তটির ভিডিও


আপনার মতামত লিখুন