সীতাকুণ্ডে শালীর বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সৌদি প্রবাসী শহীদুল্লাহ মুন্না (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি শ্যালিকার বিয়ে উপলক্ষে চলতি মাসের প্রথম দিকে দেশে আসেন।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উত্তর বাইপাসে এ দূর্ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের ছেলে। সীতাকুণ্ডের সৌদিপ্রবাসী শহীদুল্লাহ মুন্না (৪০)।
বিয়ের কাজ সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না এই রেমিট্যান্স যোদ্ধার, তার আগেই শুক্রবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উত্তর বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রাত দশটার দিকে মোটরসাইকেল করে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস এলাকা অতিক্রম করছিলেন শহীদুল্লাহসহ আরও একজন। এ সময় পুরাতন সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা নতুন সড়কে প্রবেশ করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সড়ক ডিভাইডারের সঙ্গে মাথায় মারাত্মক আঘাত পান শহীদুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবে বসবাস করছেন। শালীর বিয়ে উপলক্ষে তিনি নিজ বাড়ী সীতাকুণ্ডে ছুটিতে আসেন। আজ শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



আপনার মতামত লিখুন