খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: বিপ্লব বড়ুয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২২ পূর্বাহ্ণ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: বিপ্লব বড়ুয়া

সীতাকুণ্ড প্রতিনিধি : সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ সীতাকুণ্ড। যুগ যুগ ধরে এ জনপদের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষজন সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে, তাই আমাদের সবাইকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সীতাকুণ্ডের পন্থিছিলায় পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন মহাসংঘদান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার বৌদ্ধ মা বোন ভাইয়েরা ও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনারা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আশির্বাদ ও দোয়া করবেন।

সমূদ্র বড়ুয়ার সঞ্চালনায় ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি প্রিয়ানন্দ মহাথেরো এর সভাপতিত্বে প্রধান জ্ঞাতী হিসাবে উপস্থিত ছিলেন, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি জীনালঙ্কার মহাথেরো। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,
ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুড্ডিস্ট এর ভাইস প্রেসিডেন্ট চিন্ময় বড়ুয়া রিন্টু, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিকসন বড়ুয়া, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, জাহেদ হোসেন নিজামী বাবু,ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, মোঃ মনির আহমেদ, পৌর কাউন্সিলর শফিউল চৌধুরী মুরাদ,সীতাকুণ্ড বৌদ্ধ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সীতাকুণ্ড বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আসলাম হাবীব প্রমুখ।

২৪ ঘণ্টা/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…