খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবের আত্মীয় পরিচয়দানকারী আজিজের প্রতারণা ফাঁস, গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯, ৬:০১ অপরাহ্ণ
সচিবের আত্মীয় পরিচয়দানকারী আজিজের প্রতারণা ফাঁস, গ্রেফতার

মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে একাধিক লোকের সর্বনাশ করেছে পটিয়া উপজেলার মনসারটেক এলাকার নুরুল আলমের ছেলে আজিজুর রহমান আজিজ। নারীদের সাথেও প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ের কথা গোপন রেখে একাধিক বিয়েও করেছেন এ প্রতারক। 

তার প্রতারণার শিকার ভুক্তভোগী নাহিম হাসানের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ার পর প্রতারক আজিজের প্রতারণার নানা কৌশল ফাঁস হয়। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে প্রতারক আজিজকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুখ্য সচিবের আত্মীয় পরিচয় দিয়ে প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক, পুলিশের এস.আই পদে ও কাস্টমসসহ বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এমবিবিএস পরিচয়দাকারী ভূয়া চিকিৎসক আজিজের বিরুদ্ধে।

ওয়েলফুড কোম্পানীর খুলশী শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী নাহিম হাসান (২২) এ ধরনের একটি অভিযোগ নিয়ে বাকলিয়া থানায় লিপিবদ্ধ করেন।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন তাকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকস্থ আরোহী ট্রেডার্স নামক একটি দোকান বসে নগদ দুইলক্ষ টাকা গ্রহন করেন আজিজ। দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি দিতে না পারায় আজিজের কাছে তার টাকা ফেরৎ চাইতে গেলে উল্টো সে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি ধমকি দেন। প্রাণে মেরে ফেলারও হুমকি দেন আজিজ।

ভুক্তভোগীর অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে আজিজকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকেও তার ভুয়া পরিচয় দিয়ে হুমকি ধমকি দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজিজ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন। এছাড়া নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবী করে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক তৈরি করে এবং নিজের বিয়ের কথা গোপন রেখে এক আইনজীবিকে বিয়ে করারও অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…