সলিমপুরে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ষাটোর্ধ অসহায় নারীর উপর নির্যাতনের অভিযোগ
কামরুল ইসলাম দুলু : স্বামী, সন্তানহীন অসহায় এক ষাটোর্ধ নারীর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করতে ভাইয়ের স্ত্রী, সন্তানদের ধারা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত এ বয়োজ্যেষ্ঠ নারী খোদ আপন ভাইয়ের স্ত্রী, সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালাদার রোডস্থ হাজী সাহেব মিয়া কোম্পানির বাড়ির মৃত নজির আহম্মদের কন্যা শায়েরা বেগম(৬০)। স্বামী মারা যাওয়ার পর থেকে তার ভাই মাহবুল আলম(গুন মিয়া) র সাথে বাপের ভিটেয় বসবাস করতো। কিছুদিন পর ভাইফু ভাইজিরা জোর করে ঘর থেকে বের করে দেয়। এরপর থেকে বৃদ্ধা শায়েরা বেগম মানুষের ঘরে ঝি এর কাজ করতে থাকে। বহু বছর এ বাড়ি ঔই বাড়ি কাজ করতে করতে একসময় বয়সের ভাড়ে ন্যুজো হয়ে পড়েন। শারিরীক সখ্যমতা না থাকায় ফিরে আসে বাপের ভিটেতে।
শায়েরা বেগম বলেন, আমি আমার বাবার ভিটে মাটিতে আসার পর থেকে আমার ভাই মাহবুল আলমের স্ত্রী,তার ছেলেমেয়েরা আমার উপর শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। প্রায় সময় তারা আমার গায়ে হাত তুলে। আমাকে বলে ঘর থেকে বের হয়ে যেতে এবং বলে যে, এখানে তোমার কোন সম্পত্তি নেই। নির্যাতন থেকে বাঁচতে আমি গত ১৩/০৩/২০২১ তারিখে সীতাকুণ্ড মডেল থানায় আমার ভাইয়ের স্ত্রী সেনোয়ারা বেগম, তার মেয়ে সাদিয়া, মুন্নী,ছেলে মামুনকে বিবাদী করে মামলা দায়ের করি। থানার ওসি আবুল কালাম বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলামকে দায়িত্ব দিলে পরদিন ১৪/০৩/২০২১ তারিখ সন্ধ্যায় তিনি আমার বাড়িতে তদন্তে করে ফিরে যাওয়ার পর বিবাদীরা আমার উপর চড়াও হয়। রাত ১০ টার সময় তারা বাড়ির সবার সামনেই আমাকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সারারাত আমাকে শারীরিক নির্যাতন করে, কোন খাবার দেয়নি এমন কি পানি চাইলে পানিও দেয়নি। পরদিন ভোরে আমি ঘর থেকে পালিয়ে প্রতিবেশির কাছে গেলে তারা আমাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। তারা আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে আমাকে নির্যাতন করছে। বর্তমানে আমি ঘরে ঢুকতে পারছিনা। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি একজন অসহায়, স্বামী, সন্তানহীন নারী। এ বয়সে আমি কার কাছে যাবো, কোথায় থাকবো?
এদিকে বৃদ্ধ অসহায় শায়েরা বেগম নিজ ঘর ছেড়ে আশ্রয় নেয় প্রতিবেশি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি’র বাসায়। অপরদিকে অসহায় শায়েরা বেগমকে আশ্রয় দিতে গিয়ে উল্টো ফেঁসে যান উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জয়নব বিবি জলি। হামলাকারী সাদিয়া ও মুন্নী উল্টো জলিকে হামলাকারী উল্লেখ করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার মানহানি করেছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন