খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ভাটিয়ারীতে ৩শ রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১, ৫:০৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ভাটিয়ারীতে ৩শ রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

কামরুল ইসলাম দুলু : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার(২২ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে উক্ত চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম ও মিলিটারি ডেন্টাল সেন্টার চট্টগ্রাম এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য সেবা প্রদান করেন । এতে প্রথমে প্রসূতি মায়েদেরকে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর তাপমাত্রা ও ওজন পরিমাপ করা হয়। পরে চিকিৎসা সেবা দিয়ে তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ লে.কর্নেল আহসান খালেদ এএমসি, শিশুরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল মুক্তা সরকার এএমসি, চর্মরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল অঞ্জনা চক্রবর্তী এএমসি, ডেন্টাল সার্জন মেজর কে.এস. এম বায়েজীদ এএমসি এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফি উস হাসান এএমসি। ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার এর দিক নির্দেশনায় পরিচালিত উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সকাল ৯ টা হতে বিকাল ৩টা পর্যন্ত তিন শতাধিক গরীব, দূস্থ রোগীদের চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ, টুথ ব্রাশ ও টুথ পেষ্ট বিতরণ করা হয়। উক্ত ক্য্যম্পিং পরিদর্শন করেন ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, এনডিসি, পিএসসি এবং মিলিটারি ডেন্টাল সেন্টারের কমান্ড্যন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল বারী মল্লিক, এফসিপিএস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আর্চায্য, ইউপি সদস্য অহিদুল আলম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…