খুঁজুন
, ,

এজলাসে গলা কেটে আত্মহত্যার চেষ্টা আসামির!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 November, 2019, 7:13 pm
এজলাসে গলা কেটে আত্মহত্যার চেষ্টা আসামির!

আদালতের এজলাসে(কাঠগড়ায়) দাড়িয়ে মোটরসাইকেল চুরি মামলার হাজতি আসামী জাহিদুল ইসলাম শুভ (৩২) নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার(৪ নভেম্বর) দুপুরে নীলফামারীর চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-২ এর এজলাসে এ ঘটনা ঘটে।

আহত আসামীকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হাসপাতালের জরুরী বিভাগ জানায়, শুভকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এসময় তার গলার ক্ষত স্থান দিয়ে রক্ত ঝড়ছিল। ওই ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

ওই আদালতের পুলিশের সিএসআই উপ-পরিদর্শক (সৈয়দপুর) ফজলুল হক জানান, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিজপাড়া মহল্লার বাসা থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় তালুকদার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে ২৯ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৭)।

ওই মামলায় প্রাথমিক তদন্তে উক্ত জাহিদুল ইসলাম শুভ, নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালী গ্রামের মৃত রমজান আলীর ছেলে লেলিন (৩০), একই উপজেলার চাওড়াডাঙ্গী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লেলিন ইসলাম (২২), লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর দোলাগ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৫) সহ চার জনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এরই মধ্যে চলতি বছরে ৩ অক্টোবর ঠাকুরগাঁও জেলা সদরে অপর একটি মোটরসাইকেল চুরির মামলায় জাহিদুল ইসলাম শুভসহ গ্রেফতার ওই চার আসামী। যার মামলা নম্বর ৪, তারিখ ৩ অক্টোবর/ ২০১৯)। এই খবরে সৈয়দপুর থানায় দায়ের হওয়া তিনটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল চার আসামীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করে নীলফামারী আমলী -২ আদালতে। আদালত বিষয়টি আমলে নিলে ওই চারজনকে ঠাকুরগাঁও থেকে এনে সোমবার দুপুরের দিকে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালত -২ এ হাজির করা হয়।

এ সময় আসামী শুভ হাতকড়া দিয়ে তার গলায় টান দিলে গলার চামড়া কেটে রক্ত বের হয়।

এদিকে নির্ভরযোগ্য একটি সুত্র জানান, আদালতের এজলাসে শ্যোন অ্যারেস্টের শুনানী চলাকালে আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় এই চারজনকে সৈয়দপুর থানার তিনটি মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। আসামীর পক্ষে কোন আইনজীবী না থাকায় জাহিদুল ইসলাম শুভ নিজেই বিচারকের সঙ্গে কথা বলছিল। এক পর্যায়ে আসামী শুভ পকেটে রাখা ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার গলার চামড়া কেটে যায় ও রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে পুলিশ এসে তাকে হাসপাতালে নেয়।

তবে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন,‘হাতকড়ার ভোতা কোন অংশ গলায় চালিয়ে নিজেকে আহত করেছে সে। এতে করে গলার কিছুটা অংশের চামড়া কেটে গেছে।

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, আমরা এ ঘটনায় একটি জিডি করেছি।

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।