দুদকের জালে স্বামীসহ নবতারা নুপুর
প্রতিবেদক :
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন,দখল ও তথ্য গোপন করার দায়ে নবতারা নুপুর(৪৬) নামের এক মহিলার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলায় আসামী করা হয়েছে নুপুরের স্বামী,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি)র সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী এসএমএ আজিম(৫৬) কেও।রোববার (১৩ জুন) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১এর উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদি হয়ে দু’জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত উভয়ই চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন হালিশহরের রশীদা ম্যানসনের বাসিন্দা প্রকৌশলী এসএমএ আজিম বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের পূর্তকর্ম বিভাগের পরিচালক হিসেবে কর্মরত।দুদক সুত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম এ আজিম ও তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে জ্ঞাত বর্হিভুত সম্পদ অর্জন, দখল ও গোপন করার দায়ে একটি মামলা দায়ে করেন দুদক। নবতারা নুপুরের দখলে ৯৪ লাখ ২৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক।
দুদক সূত্রে আরও জানা যায়, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।
২৪ঘণ্টা/রানা /রফিক


আপনার মতামত লিখুন