দেশে ২৪ ঘন্টায় আরো ৮১ মৃত্যু, আক্রান্ত ৬০৫৮
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ছয় হাজার ৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন