খুঁজুন
, ,

অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 6 November, 2019, 5:34 pm
অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

.jpg

পেঁয়াজের দামে কারসাজিতে জড়িত আড়তদারদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অধিক মুনাফায় বেশি দামে পেঁয়াজ বিক্রি না করার প্রতিশ্রুতিও যেন কোন কাজে আসছে না। ভ্রাম্যমান আদালত পরিচালিত বুধবারের অভিযানেও বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমান পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার নগরীর পাইকারী বাজার খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামক একটি আড়তদারকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান শেষে তিনি জানান, পেঁয়াজের দরে উদ্ধগতি থামাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে পেঁয়াজের বাজারের কারসাজিতে জড়িত সিন্ডিকেটের একটি তালিকাও করা হয়। জরিমানা আদায়, প্রতিষ্ঠান বন্ধসহ কারসাজিতে জড়িত কয়েকজন ব্যবসায়িকে দেয়া হয় সাজা। আরো খবর : পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু

কিন্তু এরপরও চোরা না শুনে ধর্মের কাহিনী। অসাধু ব্যবসায়িরা পেঁয়াজের বাজারে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি টেকনাফ ও কক্সবাজারে পেঁয়াজের বাজারে নিয়মিত মনিটরিংয়ে অসাধু ব্যবসায়িরা এখন কৌশল পরিবর্তণ করে মিশর ও চীনের পেঁয়াজের দামে কারসাজি করার চেষ্টা চালাচ্ছে।

তৌহিদুল ইসলাম বলেন, মিশর ও চীনের পেঁয়াজ ৪০-৪৫ টাকা আমদানি মূল্য হলে পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু বুধবার অভিযানের সময় দেখা যায় মাহিন এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানে এসব পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করছে। আরো খবর : পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট

এমনকি আমদানি ও বিক্রিত মালামালের সঠিক কোন কাগজ পত্রও তারা দেখাতে পারেনি। ফলে আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

পেঁয়াজের বাজারে যতদিন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার বিকেলে রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের মূল্যে কারসাজি ও মজুদদারির অভিযোগে ঘোষাল কোয়ার্টার এলাকার জে এস ট্রেডার্সের মালিক মিনহাজুদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদাসের মালিক আবুল হোসেনকে (৫৫) ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।