চট্টগ্রামে আরও ৩৬৮ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২৬ এবং উপজেলা পর্যায়ে ১৪২ জন। একই সময়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৫০৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৮ হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরে ৪৫,৫৮৩ জন এবং উপজেলা পর্যায়ে ১২,৭৮২ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫২৫ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৯১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৭০ এবং উপজেলায় ২২১ জন।


আপনার মতামত লিখুন