সীতাকুণ্ডের ছেলে সাজ্জাদ ভুঁইয়া অভিনিত দ্বিতীয় সিনেমা “কসাই” আজ মুক্তি পাচ্ছে
সীতাকুণ্ড প্রতিনিধি:
প্রথম সিনেমায় সাফল্যের পর সপ্তাহ দুয়েক এর ব্যবধানে রিলিজ হলো উদীয়মান অভিনেতা সীতাকুণ্ডের ছেলে সাজ্জাদ ভূঁইয়ার দ্বিতীয় সিনেমা “কসাই”। সুপারস্টার শাকিব খান এর “নবাব এলএলবি” সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া।
এবার ১৬ই জুলাই রোজ শুক্রবার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে রিলিজ হচ্ছে তার অভিনিত দ্বিতীয় সিনেমা “কসাই”। অনন্য মামুনের পরিচালনায় “কসাই” সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয়ন করছেন চিত্রনায়ক নিরব হোসাইন, প্রিয়মনি,এলিনা শাম্মী,রাশেদ মামুন অপু,ক্রিশ্চিয়ানো তন্ময়,কাজী নওশাবা আহমেদ, সাজ্জাদ ভূঁইয়া,শসী আফরোজা, ফারহান খান রিও, জাকির হোসেন রাসেল,আর এ রাহুল,সিনথিয়া,রেশমি,হেভেন খান,শাহিন মৃধা প্রমুখ। সাজ্জাদ ভূঁইয়া বলেন, কসাই ছবির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিদেশে শ্রমিক নেওয়ার নাম করে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূঁয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিরীহ ও অসহায় মানুষদের দেশের নির্ভিক অঞ্চলে অপহরন ও আটকে রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে তাঁদের অসহায় পরিবারের কাছ থেকে চাঁদা দাবী করে এবং চাঁদা আদায়ের পর তাদের হত্যা করে। কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মূলত তাই দেখানো হয়েছে এছবিতে। এরপরও এরমধ্যে আরও অনেক কিছু ঘটে যা দর্শকদের হলে গিয়েই দেখতে হবে।
২৪ঘণ্টা /দুলু


আপনার মতামত লিখুন