চট্টগ্রামে ১১ মৃত্যুর সাথে ৯৪৫ জনের করোনা শনাক্ত
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৪৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৩৯ এবং উপজেলা পর্যায়ে ৩০৬ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৬২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৪৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭০ হাজার ৯০২ জন। এর মধ্যে নগরে ৫৩,৯৬১ জন এবং উপজেলা পর্যায়ে ১৬,৯৪১ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭১৮ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৮৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪১ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৩৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫১৭ এবং উপজেলায় ৩১৮ জন।


আপনার মতামত লিখুন