খুঁজুন
, ,

একসঙ্গে মেসি-রামোস, এমনটা ভেবেছিল কেউ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 August, 2021, 5:16 pm
একসঙ্গে মেসি-রামোস, এমনটা ভেবেছিল কেউ!

স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। একজন ছিলেন রিয়াল মাদ্রিদের নেতৃত্বে, আরেকজন নেতৃত্ব দিয়েছেন বার্সেলোনাকে। সময়ের পরিবর্তনে দুজনই এখন এক ক্লাবের সতীর্থ। পিএসজির জার্সি গায়ে জড়িয়ে আগামী ১৫ আগস্ট থেকে মাঠ মাতাবেন দুজন।

মেসি-রামোসকে একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে যেমন অবিশ্বাস্য, ঠিক তেমন অবিশ্বাস্য ঠেকেছে দুই তারকার কাছেও। লিওকে প্যারিসে স্বাগতম জানিয়ে রামোস তো বলেই দিলেন, এমনটা (মেসি-রামোস একসঙ্গে) কি কেউ আগে ভেবেছে?

পিএসজির সঙ্গে মেসির চুক্তির পর নিয়ে প্রথম কোনো মন্তব্য করেছেন রামোস। টুইটারে নিজেদের পিএসজি জার্সির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কে এমনটা ভেবেছিল, তাই না লিও?’

এরপর স্বাগত জানিয়েছে লিখেছেন, ‘আসার জন্য স্বাগতম’।

দুই বছরের চুক্তিতে প্যারিসে পাড়ি দিয়েছেন মেসি। প্যারিসে পা রেখে গতকাল বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

এন-কে

Feb2

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 9:08 am
উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো এবার এক অবিশ্বাস্য ইতিহাস লিখল। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দলটি। কেপ ভার্দের পর তারাই এই আসরের দ্বিতীয় বড় চমক হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা পেল।

শুরুটা অবশ্য ভালো ছিল না কঙ্গোর জন্য। মাত্র দশ মিনিটেই উজবেকিস্তানের তারকা ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ কঙ্গোর গোলরক্ষকের মাথার উপর দিয়ে দুর্দান্ত লব শটে এগিয়ে দেন তার দলকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কঙ্গোর স্বপ্ন হয়তো শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে সেবাস্তিয়ান দেসাব্রের দল যেন আলাদা রূপ নিয়ে মাঠে নামল। শারীরিক লড়াইয়ে পুরোপুরি দাপট দেখাল কঙ্গো।

৬৮ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো। ইউয়ান উইসা বক্সে ঢুকতেই উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ ফাউল করেন তাকে। রেফারি পেনাল্টি দেন। উইসা নিজেই শান্তভাবে স্পটকিক নেন এবং গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে সমতা ফেরান।

দশ মিনিট পরেই এগিয়ে যায় কঙ্গো। মেশাক এলিয়ার জোরালো শট ডিফ্লেকশন খায়। সেই সুযোগে ফিস্তন মায়েলে চটপট ফ্লিক করে বল পাঠান গোলরক্ষকের পাশ দিয়ে নিকট পোস্টে। ২-১ এগিয়ে যায় কঙ্গো।

স্টপেজ টাইমে সমতার জন্য মরিয়া হয়ে সামনে ছুটছিল উজবেকিস্তান। সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে উইসা বক্সের কিনারায় বল পেয়ে সুন্দর কার্লিং শটে বল পাঠান নিচের কোণে। ৩-১ হয়ে যায় স্কোর, কঙ্গোর বেঞ্চ ফেটে পড়ে উৎসবে।

গ্রুপের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে ড্র করিয়েছিল কঙ্গো। সেই সাফল্যের পর এবার নকআউটে উঠে রীতিমতো ইতিহাস গড়ল তারা।

কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 8:27 am
কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও কলম্বিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে কলম্বিয়া গ্রুপসেরা ও পর্তুগাল রানারআপ হয়ে নকআউট পর্বে পা রাখলো।

৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৫তম মিনিটে কর্দোবার একটি দারুণ অন-টার্গেট শট কর্নারের বিনিময়ে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা।

এরপর ৩০ মিনিটে কলম্বিয়ার পক্ষে একটি পেনাল্টির জোরালো আবেদন উঠলে তা ভিএআর রিভিউয়ের মাধ্যমে নাকচ করে দেন রেফারি।

অন্যদিকে, ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সরা মাঝমাঠ থেকে চমৎকার কিছু আক্রমণ তৈরি করেন। ম্যাচের বিরতির ঠিক আগে পর্তুগালের একটি বিপজ্জনক আক্রমণ নষ্ট করে দেন কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ।

নির্ধারিত সময়ের শেষ দিকে কলম্বিয়ার হয়ে বল জালে জড়ান ইওয়ান উইসা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দু’দল।

ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:42 am
ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ঘানার বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে রানারআপ হিসেবেই পরের রাউন্ডের টিকিট কাটলো তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পিটার সুচিচ। ৩১তম মিনিটে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলটির চূড়ান্ত বৈধতা দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ঘানা। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। আর্নেস্ট নুয়ামাহর নেওয়া ফ্রি কিকে বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন ভলিতে বলটি জালে পাঠান। সহকারী অফসাইডের পতাকা তুললেও ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা দেন রেফারি।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ১০ মিনিট পরেই আবারও লিড নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।