আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১১:২০ সকাল
আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি।

বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেরিচালক মো. বাদল হোসেন।

তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

তিনি আরও জানান, ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি। এছাড়া পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চালক মো. বাদল হোসেন জানান, ফেরিটির কারিগরি সমস্যা ছিল। যে বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এরআগে তিন বার ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি।

এন-কে

Feb2
Feb2