আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১২:০৫ দুপুর
আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আজ আবারও আদালতে হাজির করা হবে। দুপুরে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে পরীমণি ও দীপুর শুনানি হবে।

এর আগে মঙ্গলবার পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

এরও আগে ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব।

এন-কে

Feb2
Feb2