খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টলা ২৪’র মালিকানা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ণ
চট্টলা ২৪’র মালিকানা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে দেশের দুটি জাতীয় পত্রিকায় চট্টলা২৪ এর মালিকানা সংক্রান্ত বিষয়ে মোহাম্মদ হাসানকে জড়িয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের প্রতিবাদ করেছেন চট্টলা ২৪ কর্তৃপক্ষ।

প্রতিবাদ লিপিতে বলা হয়, আমাদের পাঠক এবং শুভাকাঙ্খীদের জন্য আমরা আমাদের মালিকানা সংক্রান্ত বিষয়টি খোলাসা করতে চাই।২০২০ সালের ৩মে তারিখে চট্টগ্রাম ভিক্তিক একটি আইপি টিভির সাংবাদিক কামরুজ্জামান রনিকে সাথে নিয়ে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চট্টলা২৪ এর যাত্রা শুরু করে।পরে ব্যক্তিগত কারনে কামরুজ্জামান রনি তৎকালীন সময়ে কর্মরত সবাইকে সাথে নিয়ে চট্টলা২৪ ছেড়ে যান।

একই সময়ে ব্যবসায়িক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারনে মোহাম্মদ হাসানও চট্টলা২৪ এর মালিকানা বিক্রি করে দেন। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চট্টলা২৪ এর দায়িত্ব নেন দেশের একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক ওয়াহিদ জামান। বর্তমানে তাঁর নেতৃত্বে এক দল দক্ষ ও তরুন সংবাদকর্মী কাজ করছে,যাদের বেশিরভাগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

এতে আরো বলা হয়, বর্তমানে চট্টলা ২৪ এর প্রকাশক হিসেবে দায়িত্বে রয়েছেন আরেফিন চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রী নেয়া একজন তরুন পাশাপাশি তিনি চট্টগ্রামের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান।

চট্টলা২৪ একটি কোন আইপি টিভি নয় এটি একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল।যেখানে চট্টগ্রামের উন্নয়ন, অগ্রগতি এবং সম্ভাবনার কথা জানাই,তুলে ধরি দুর্ভোগ,চর্চা করা হয় সুস্থধারার সাংবাদিকতা।

যোগ্যতা বা অভিজ্ঞতার নিরিখে সততা ও নিষ্ঠার সাথে এ পেশার সাথে যারা জড়িত থাকতে চান, তাদের নিয়ে পথ চলতে চায় চট্টলা ২৪।

চট্টলা মাল্টিমিডিয়ার কর্ণধার ওয়াহিদ জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়,মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিসেবে চট্টলা ২৪ দর্শক নন্দিত হয়েছে ইতিমধ্যে। সময়ের সাথে সবকিছুই পাল্টে যায়। পাল্টে যায়,মানুষের মন-মননশীলতা, তথ্য প্রযুক্তি। সে ভাবেই মিডিয়ার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হয়েছে। মূহুর্তের মধ্যেই বিশ্বের যে কোন ঘটনা-বিশ্লেষণ প্রযুক্তির কল্যাণে জেনে যায় পাঠকরা । ফলে পেশা হিসেবে সাংবাদিকতা আজ আর কোন গন্ডির মধ্যে আবদ্ধ নয়।

চট্টলা ২৪ এর যাত্রার সময়ে এর উপদেষ্টা সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। চট্টলা২৪ এর মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি তিনি অবগত আছেন।

চট্টলা২৪ পরিচালিত হয় “চট্টলা মাল্টিমিডিয়া” র অধীনে যার মালিকানায় আছেন প্রতিথযশা সাংবাদিক ওয়াহিদ জামান,সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহেনা চৌধুরী,তরুণ ব্যবসায়ী আরেফিন আনোয়ার চৌধুরী ও আবিদ রহমান তানভীর।

আলহাজ্ব মোহাম্মদ হাসানকে চট্টলা২৪ এর সাথে জড়িয়ে যে পত্রিকা সংবাদ প্রকাশ করেছে তাঁদের কেউই চট্টলা২৪ এর মালিকানা সংক্রান্ত তথ্য জানতে চট্টলা২৪ কতৃপক্ষের কারও সাথে যোগাযোগ করেনি। মানুষের মাঝে সঠিক তথ্যটি ছড়িয়ে দিতে যে গণমাধ্যমকর্মীরা কাজ করেন তাঁদের কাছ থেকে এরকম অপেশাদার ও বিভ্রান্তিমূলক আচরণ সচেতন পাঠকরা প্রত্যাশা করেন না। এতে করে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকীয় নীতিমালা নিয়ে প্রশ্ন উঠে, পাশাপাশি প্রশ্ন উঠে প্রতিবেদকের পেশাদারিত্ব নিয়ে।

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।