লোহাগাড়ায় আ:লীগ নেতা আমিনের চারা বিতরণ
শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ফলজ ও বনজ চারা বিতরণ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বুধবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার আধুনগর প্যারাগণ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় আমিনুল ইসলাম আমিন বলেন, প্রকৃতি বাচঁলে মানুষ বাচঁবে । তাই আমরা প্রকৃতিকে রক্ষার জন্য বেশি বেশি গাছের চারা রোপণ করব। একটি গাছ কাটলে যে শূণ্যতা তৈরি হবে তা পূরণ করতে আরও অন্তত দুটি চারা রোপণ করব। তাহলে প্রকৃতি প্রকৃতির মতো থাকবে।
চারা বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশীদ রাশু, মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা সদর ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবছার উদ্দিন, আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান। এছাড়া আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দ প্রমুখ।
এন-কে


আপনার মতামত লিখুন