ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান এর মায়ের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১২:০৯ দুপুর
ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান এর মায়ের মৃত্যু

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের চেয়ারম্যান, ধলই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর জামান (সিঅাইপি)’র মাতা মুস্তাফা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে – রাজেউন)।

বুধবার (১৮ আগষ্ট) রাত ১১.৩০ মিনিটে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি মৃত্যুকালে ২ ছেলে ৬ মেয়ে রেখে যান।

মরহুমার মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা চেয়ারম্যান সমিতি সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এন-কে

Feb2
Feb2