সাড়ে তিন কোটির বিলাসবহুল গাড়ি কিনলেন জুনিয়র এনটিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ৫:২৬ সন্ধ্যা
সাড়ে তিন কোটির বিলাসবহুল গাড়ি কিনলেন জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা জুনিয়র এনটিআর এখন ল্যাম্বোরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুল ব্র্যান্ডের গাড়ির মালিক।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ভারতের একটি জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি এ খবর সামাজিক পাতায় শেয়ার করেছে।

খবরে প্রকাশ, খুব শিগগিরই বিলাসবহুল গাড়িটি ব্যাঙ্গালোর থেকে হায়দরাবাদে জুনিয়র এনটিআরের কাছে হস্তান্তর করা হবে। জানিয়ে রাখা ভালো, উরুস ও উরুস পিক ব্র্যান্ডের গাড়ির দাম যথাক্রমে ৩.১৬ কোটি ও ৩.৪৩ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে তিন কোটি টাকার বেশি।

এবার কাজের প্রসঙ্গে আসি, জুনিয়র এনটিআর এখন তাঁর আসন্ন সর্বভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর শুটিং নিয়ে ব্যস্ত। ইউক্রেনে শুট করছেন তিনি।

এন-কে

Feb2
Feb2