খুঁজুন
, ,

দিবালাকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 August, 2021, 11:03 am
দিবালাকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

চোটের কারণে মাউরো ইকার্দির বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের ম্যাচগুলোতে না থাকার খবর আগে জানা গেছে। চোটের কারণে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। এই সুযোগে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ঠাঁই হয়েছে পাওলো দিবালা। তাঁর সঙ্গে দলে ফিরেছেন গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফয়থ ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

কোপা আমেরিকার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টিনার। এবার ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন মেসি-ডি মারিয়ারা। ব্রাজিলে শেষ কোপা আমেরিকা জয়ী ২৮ জনের দল থেকে এবার বাদ পড়েছেন অগুস্তিন মার্চেসিন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। চোটের কারণে নেই পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি ও বায়ার লেভারকুজেন স্ট্রাইকার লুকাস আলারিওকে।

ফুটবলে সময়টা এবার ভালো যাচ্ছে দিবালার। জুভেন্টাসের নতুন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কোচিংয়ে চোট থেকে ফিরে ছন্দ খুঁজে পাচ্ছেন তিনি। প্রাক-মৌসুমটাও বেশ ভালো কেটেছে। তাই আর্জেন্টিনার দলে সুযোগ পেয়ে গেলেন এই তারকা।

আগামী সোমবার থেকে ভেনুজুয়েলাতে প্রথম অনুশীলন করবে আর্জেন্টিনা দল। সেখানেই সরাসারি ইউরোপে খেলা ফুটবলাররা যোগ দেবেন।

বাংলাদেশ সময় আগামী ৩ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্‌টনা। পরের ম্যাচ ৬ সেপ্টেম্বর। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এর চার দিন পর আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)।

ডিফেন্ডার : গনসালো মনতিয়েল (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাউয়েল মোলিনা (রিয়াল বেটিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), ডি মারিয়া (পিএসজি)।

ফরোয়ার্ড : লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), এমিলিয়ান বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), পাওলো দিবালা (জুভেন্টাস)।

এন-কে

Feb2

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।