পাবনায় অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ১
পাবনায় র্যাবের অভিযানে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্যসহ শাহিন আলম (৩৫) নামের ১ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সে পাবনা জেলার আতাইকুলা থানার গণেশপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভােররাত ৫টার দিকে র্যাবের একটি বিশেষ দল জেলার আতাইকুলা থানার গণেশপুর এলাকার মৃত রইচ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেপ্তারকৃত শাহিন আলম’র নিকট থেকে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, গাজা ও ২টি বিদেশী মদ উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাজাসহ বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। সেই সাথে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং অবৈধভাবে অর্জিত অর্থ দেশ-বিদেশে পাচার করে আসছিল। আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এন-কে


আপনার মতামত লিখুন