খুঁজুন
, ,

ইয়াসমিন হত্যা: জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিল প্রধান আসামি বাবলু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 September, 2021, 12:35 am
ইয়াসমিন হত্যা: জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিল প্রধান আসামি বাবলু

নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূ ইয়াছমিন আকতার এ্যানী (২৪) হত্যায় গ্রেফতার প্রধান আসামি বাবলু দে জবানবন্দিতে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

গত ২১ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) বেগম আঞ্জুমান আরা’র আদালতে প্রধান আসামী বাবলু দে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।

আদালতে দেওয়া স্বীকারোক্তীতে বাবলু দে জানায়, ০৩ আগস্ট। দুপুর আড়াইটার দিকের ঘটনা। ২০১৫ সালে আমি বান্দরটিলা জব করতাম। তখন ইয়াছমিন আক্তার এনির সাথে আমার মাত্র পরিচয়। তখন আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়। ২০১৭ সালে ডিসেম্বরে আমরা কালি মন্দিরে বিয়ে করি। তারপর আমরা একটা ভাড়া বাসা নিই।

নগরীর বাহার সিগন্যালে এক বছরের কাছাকাছি থাকি। পড়ে আমার স্ত্রী গর্ভবতী হলে গ্রামের বাড়ি চলে যায়। পরে আমাদের একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। আমি সপ্তাহে বাড়ি আসা যাওয়া করি। পরে স্ত্রী তাকে শহরে নিয়ে আসতে বলে। আমি রাজী হই নাই আনতে। রাজি না হওয়ায় আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তারপর রাগের মাথায় বউকে জোরে তাপ্পড মারি। তখন সে অজ্ঞান হয়ে পড়ে। তখন মুখে চোখে আমি পানি দেই। পরে ডাক্তার আসে, ডাক্তার এসে বলে সে মারা গেছে। আমাদের বাড়ির পাশের ফার্মেসির ডাক্তার। পরে ডাক্তার চলে যায়।’

আমি পরে আমার বন্ধু সুমনদে কে ফোন করে একটা সিএনজি আনি। বউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। গিয়ে অর্ধেক রাস্তা থেকে আবার বাড়িতে যাই। পরে আমি এলাকার মেম্বার চেয়ারম্যান মাতব্বরকে বিষয়টি জানাই। আর এ্যানির বড় বোনকে ফোনে জানাই। বলেছি এ্যানি স্ট্রোক করে মারা গেছে। তারা বলে লাশ রাখার জন্য। কিন্তু মেম্বার চেয়ারম্যান বলে লাশ পুড়িয়ে ফেলতে। পরে পুড়িয়ে ফেলি। পরে পুলিশকে মেম্বার চেয়ারম্যান খবর দেয়। আমি ইচ্ছা করে মারিনি কিভাবে হয়েছে জানি না। এটাই আমার জবানবন্দি।’

গত ৩ আগস্ট ইয়াসমিন আক্তার এ্যানীকে বোয়ালখালীর খরনদ্বীপ জৈষ্ঠপুরা বাড়ীতে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলে তার স্বামী বাবলু দে।

এনিয়ে গত ১৬ আগস্ট, চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং-১২৯/২০২১) দায়র করেন। মামলায় স্বামী বাবলু দে ও এলাকার চেয়ারম্যান মেম্বারসহ ১৮ জনকে আসামী করা হয়। বোয়ালখালী থানার মামলা নং-২১ (৮) ২১।

বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা গ্রামের অন্যান্য আসামিরা হলেন-চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের রতন চৌধুরী (৪৯), সাধন মহাজন (৬০), নিমাই দে (৪৫), শংকর দত্ত (৩৩), অরবিন্দ মহাজন (৫০), অরুন দাশ (৫০), দিলীপ দেব (৪৫), প্রদীপ সুত্রধর (৪০), রাম প্রসাদ (৩৮), রনি দে (৩০), অরুপ মহাজন (৪২), সমর দাশ (৫৫), রবীন্দ্র ধর (৬০), নিপুন সেন (৬০), মো. মোকারম চেয়ারম্যান, ইউসুফ প্রকাশ ড্রেজার ইউসুফ (৩৫) ও পবন দাশ (৫৫)।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ‘বাদী আর্থিকভাবে দুর্বল হওয়ায় মানবাধিকার সংগঠন বিএইচআরএফের সহায়তায় মামলা দায়ের করা হয়।’
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রধান আসামিকে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

মামলার বাদী রোকসানা বেগম বলেন, ‘পুলিশ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারছে না। উল্টো আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে। হত্যাকারীরা বোয়ালখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা আতঙ্কে দিন পার করছি।’

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন, ‘পুড়িয়ে মেরেছে এটা সত্য নয়। এ রকম অদ্ভুত কথা কে বলেছে। একজন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে। পরে মেয়েটি হিন্দু হয়েছে। মেয়েটি মারা গেলে ঐ ছেলে নিয়মানুসারে সৎকার করেছে।’

ওসি আরো বলেন, মামলা হওয়ার প্রধান আসামিকে ধরা হয়েছে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরছে এটাও সত্য নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধরা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান এর সাথে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

Feb2
Feb2

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 September, 2026, 11:17 am
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দিলে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন আসবে।

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 11:38 pm
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:58 pm
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি গোষ্ঠী।

পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল–মানদেব প্রণালি নৌ চলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।