চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৪০
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৯ এবং উপজেলা পর্যায়ে ৫১ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১১৫৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৬২৬ জন। এর মধ্যে নগরে ৭২,৪২৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,২০৩ জন।
তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৬ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১৫ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ১ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৩৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৯২ এবং উপজেলায় ৫৪৫ জন।


আপনার মতামত লিখুন