চট্টগ্রামে ২ মৃত্যুর সাথে ১৪০ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮১ এবং উপজেলা পর্যায়ে ৫৯ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৪৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৭৬৬ জন। এর মধ্যে নগরে ৭২,৫০৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,২৬২ জন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিআইটিআইডিতে ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং ইপিক হেলথ কেয়ারে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ৬ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ১৮ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুণ্ড ৮ জন, মিরসরাই ১ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৩৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৯৩ এবং উপজেলায় ৫৪৬ জন।


আপনার মতামত লিখুন