চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, শনাক্ত ১৫৯
২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৬ এবং উপজেলা পর্যায়ে ৭৩ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৫৯৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৯২৫ জন। এর মধ্যে নগরে ৭২,৫৯০ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৩৩৫ জন।
তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতাল ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এদিন এন্টিজেন টেস্ট, আরটিএল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ৫ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২১ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ১৩ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ৩ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৪১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৯৫ এবং উপজেলায় ৫৪৬ জন।


আপনার মতামত লিখুন