জিইসি মোড়ে প্রাইভেট কারে র্যাবের তল্লাশী, মিলল ইয়াবা গ্রেফতার ২ কারবারি
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব। এসময় দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে একটি প্রাইভেট কারে ইয়াবার চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ি চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে এমন সংবাদ পায় র্যাব। এ খবরে নগরীর খুলশী থানা জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে জামান হোটেল’স এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার সময় চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে চালক। পরে ধাওয়া করে গাড়িটি (ঢাকা-মেট্রো-গ-১৯-৮৩৫৪) আটক করা হয়। এসময় প্রাইভেট কারটিতে তল্লাশী চালিয়ে ড্রাইভিং সিটের বাম পাশের্^ ডেক্সবোর্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ২ ইয়াবা কারবারিকে।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ১ নং জোরপুল লেনেরে মো. গাইদুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (৩৯) ও ফরিদপুর জেলার বোয়ালমারি চরশেখর মোল্লা বাড়ির নুরনবীর ছেলে নুর জামাল (৩০)। জামাল জব্দকৃত প্রাইভেট কারটির চালক।
এসব তথ্য নিশ্চিত করে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারের পর আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স¦ীকার করেন দীর্ঘদিন ধরে তারা পরস্পর সহায়তায় প্রাইভেটকারটির মাধ্যমে চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় নিয়ে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর খুলশী থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন