রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৪ দুপুর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন এবং চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক জানান, মৃত ছয় জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৪০ শয্যার বিপরীতে ১৫৩ জন রোগী ভর্তি রয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন