জেরেভকে হারিয়ে ফাইনালে নোভাক জকোভিচ, প্রতিপক্ষ মেদভেদেভ
ইউএস ওপেনের সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। পাঁচ সেটের লড়াই শেষে ইতিহাসকে ধরার আর এক পা দূরে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে কানাডার ফেলিক্স আগুয়ারকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন ড্যানিল মেদভেদেভ।
ম্যাচের প্রথম সেট হেরে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ৪-৬ ফলাফলে ওই সেট জেতেন জেরেভ। যদিও পরের সেট জিতে খেলায় সমতা ফেরান জকোভিচ। ৬-২ ফলে ওই মোকাবিলা জেতেন ইতিহাসের মুখে দাঁড়িয়ে থাকা বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তৃতীয় সেটও ৬-৪ ফলাফলে জেতেন জোকার। চতুর্থ সেটে প্রত্যাবর্তন ঘটে টুর্নামেন্টের চতুর্থ বাছাই জেরেভের। ওই সেট ৪-৬ ফলাফলে হেরে যান নোভাক। নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পঞ্চম সেট ৬-২ ফলাফলে জিতে ফাইনালে পৌঁছন সার্বিয়ার টেনিস তারকা। একই সঙ্গে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে অলিম্পিক হারের বদলাও নিলেন নোভাক জকোভিচ।
জেরেভের বিরুদ্ধে ম্যাচের ফলাফল ৪-৬, ৬-২,৬-৪, ৪-৬, ৬-২। ফাইনালে আর্থার অ্যাশে জকোভিচ মুখোমুখি হবেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা, রাশিয়ার দানিল মেদভেদেভর। স্বপ্নের দৌড়ের পর অবশেষে সেমিতে মেদভেদেভের কাছে পরাস্ত হন কানাডিয়ান তরুণ ফিলিক্স অজার-অ্যালিয়াসিম।
স্ট্রেট সেটে দুই ঘন্টার একটু বেশি সময়ে ৬-৪, ৭-৫, ৬-২ ব্যবধানে বিশ্বের ১২ নম্বর টেনিস তারকাকে হারান মেদভেদেভ। ম্যাচে মোট ২২ টি এস মারা মেদভেদেভ শুরু থেকেই নিজের দাপট দেখান। তবে প্রথম সেটে অ্যালিয়াসিমের সার্ভ ব্রেক করলেও দ্বিতীয় সেটে ২০১৯ সালের যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালিস্ট নিজেই ব্রেকে পিছিয়ে পড়েন। তবে দুইবার সুযোগ হাতছাড়া করার পর ফের অ্যালিয়াসিমের সার্ভ ব্রেক করে দ্বিতীয় সেট জেতেন মেদভেদেভ।
এন-কে


আপনার মতামত লিখুন