নিউইয়র্কে তারার মেলা
নিউইয়র্কে মেট্রোপলিটন ইনিস্টিটিউট অব মিউজিয়ামের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেট গালায় বসেছিলো তারার হাট। রেড কার্পেটে রাতের আকাশে আলো ছড়ান নাওমি ওসাকা, সেরেনা, সিমোনা বাইলসরা। মাত্রই ইউএস ওপেনে বাছাই খেলে শিরোপা জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানু। মেট গালায় হাজির হয়েছিলেন ১৮ বছর বয়সী এই তারকাও। তবে সব ছাপিয়ে আকর্ষণের কেন্দ্র জুড়ে ছিলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।
মেট গালায় ঝলমলে তারার হাট। বছরজুড়েই কেউ মাঠে কেউ বা আবার ব্যস্ত থাকেন টেনিস কোর্টে। ক্রীড়া বিশ্বে আলোরন তোলা সে সব তারকারা মিলেছিলেন এক মঞ্চে।
আকাশের সব তারা যেন নেমে এসেছিলো মাটিতে। সেরেনা-ভেনাস উইলিয়ামসদের রাজত্বের মাঝেই টেনিস দুনিয়ায় নিজের আলাদা পরিচিতি করে নিয়েছেন নাওমি ওসাকা। চারটি গ্রান্ডস্লামের মালিক ওসাকা পড়ে আসেন তার বোন ফ্যাসন ডিজাইনার মারি ওসাকার ডিজাইন করা পোষাক। তার সাজসজ্জা ও পোষাকে ফুটে উঠেছিলো জাপান-হাইতি ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের ছোয়া।
মাত্রই বাছাই খেলে এউএস ওপেন জিতে সবাইকে তাক লাগিয়ে দেয়া এমা রাদুকানুও আসেন আয়োজনে। আলো ছড়ান রেড কার্পেটে। নীল, অ্যাকুয়া ও বেগুনী রংয়ের ছটা ছিলো তার পোষাক জুড়ে। জমকালো রাতে স্বামীকে নিয়ে হাজির সেরেনা উইলিয়ামসও। মুহূর্তের মাঝে সবার নজর কেড়ে নেয় সেরেনার সাজ।
টোকিও অলিম্পিকটা দুঃসহ কেটেছে যুক্তরাষ্ট্রের জমিন্যাস্ট সিমোনা বাইলসের। মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় বেশ কয়েকটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে সময়ের সঙ্গে সামলে উঠেছেন বাইলস। মেট গালায় ৮৮ পাউন্ড রুপায় খচিত চমতকার গাউনে হাজির হন বাইলস। দেখে মনে হচ্ছিল সব সমস্যা ঝেরে ফেলে যেন নতুনের জন্য তৈরি হচ্ছেন এ জিমন্যাস্ট।
কয়েক বছর আগেও টেনিস দুনিয়ায় গ্ল্যামার কুইন হিসেবে রাজত্ব করেছেন মারিয়া শারাপোভা। অনেকদিন পর সোনালী রংয়ের গাউনে মেট গালায় আসেন রুশ সুন্দরী। রুপের আগুনে মুগ্ধ করেন সবাইকে।
এন-কে


আপনার মতামত লিখুন