খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আফগান শরণার্থীদের সহায়তায় এক মঞ্চে ওবামা, ক্লিনটন, বুশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:০০ অপরাহ্ণ
আফগান শরণার্থীদের সহায়তায় এক মঞ্চে ওবামা, ক্লিনটন, বুশ

আফগান শরণার্থীদের পুনর্বাসন কাজে সহায়তা দিতে একটি জোটের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট – বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামা।

‘ওয়েলকাম ইউএস’ নামে ওই জোটের সঙ্গে সাবেক তিন প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রীরাও কাজ করবেন বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

জোটের ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতা মঙ্গলবার এ জোটের উদ্বোধন করেন।

আফগানিস্তান থেকে পালানো লাখো আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে সরিয়ে আনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান প্রশাসন তাদের পুনর্বাসনের যে উদ্যোগ নিয়েছে, তাতে সমর্থন দিচ্ছে ‘ওয়েলকাম ইউএস’।

তালেবানের বিরুদ্ধে ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং জোটের সেনাদের সঙ্গে কিংবা আমেরিকান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করা আফগান নাগরিকরা এখন সেদেশে ঝুঁকির মধ্যে রয়েছে।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ এবং তার স্ত্রী লরা বুশ এক বিবৃতিতে বলেন, ‘হাজারো আফগান নিরাপদ একটি পৃথিবী গড়ার লড়াইয়ে আমাদের সঙ্গে যুদ্ধের মাঠে দাঁড়িয়েছে এবং এখন তাদের সহায়তা দরকার। আফগান পরিবারগুলোর পুনর্বাসনে এবং তাদের নতুন জীবন গড়ার লক্ষ্যে ওয়েলকাম ইউএস এবং তাদের কাজকে সমর্থন জানাতে পেরে আমরা গর্বিত।’

এ বিষয়ে জানতে সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ২৮০টি ব্যক্তি ও প্রতিষ্ঠান ওই জোটে সমর্থন দিয়েছে, যার মধ্যে মাইক্রোসফট, স্টারবাকস, সিভিএস হেলথ এবং এয়ারবিএনবির মত কোম্পানি এবং বেশ কিছু অলাভজন প্রতিষ্ঠান এবং অবসরপ্রাপ্ত সেনাদের সংগঠন ও পুনর্বাসন সংস্থা রয়েছে।

এ ছাড়া রিপালিকান ও ডেমোক্রেট দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গভর্নর এবং মেয়র এর সঙ্গে জড়িত আছেন। দেশটিতে অভিবাসন প্রশ্নে ‘বিভক্তি’ থাকলেও বেশ কিছু রাজ্য এবং স্থানীয় নেতা আফগান শরণার্থীদের স্বাগত জানিয়েছেন।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…