৫শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৫ সন্ধ্যা
৫শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত একটি জিপ গাড়ী জব্দ করা হয়েছে।

বুধবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আখাউড়ার দূর্গাপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এন-কে

Feb2
Feb2